৪ মে ২০২৬

লালমনিরহাটে বজ্রপাতে ৭ শ্রমিক আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে বজ্রপাতে ৭ শ্রমিক আহত

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালমনিরহাটের সদর উপজেলায় বজ্রপাতে নারী ও পুরুষসহ সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকার মিলিটারি ফার্মে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের খামার পাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৪০), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শফিকুল ইসলাম শফিক (৪৫), হেকমত আলীর ছেলে দিলদার আলী (৫০), আছির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (৩৮) ও লালমনিরহাট পৌরসভার কলেজপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে নুরনবী(৪২)।

এদিকে কালীগঞ্জ উপজেলার শৌলমারিচরের মৃত জাহাঙ্গীরের স্ত্রী নুর জাহান ও রহিম মিয়ার স্ত্রী সেলিনা আক্তারও বজ্রপাতে আহত হয়েছেন। স্থানীয়রা জানান, উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরের ধানক্ষেতে কাজ করছিলেন, হঠাৎ করে আকাশে মেঘ জমার পর বজ্রপাত হয়। ওই সময় দুই নারী আহত হলে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অন্যদিকে একই ঘটনা ঘটে সদর উপজেলার মিলিটারি ফার্মে। হঠাৎ আকাশ মেঘলা হলে তারা সবাই পাশের একটি বেড়াহীন টিনসেড ঘরে আশ্রয় নেন।

এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তারা পাঁচজনই আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি