৮ মে ২০২৬

লালমনিরহাটে বই উৎসব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লালমনিরহাটে বই উৎসব

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: সারাদেশের ন্যায় বুধবার ১লা জানুয়ারী লালমনিরহাটে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে। বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ লালমনিরহাটে বিনা মূল্যে সরকারী বই বিতরণ ও ২০১৯ সালে বার্ষিক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ডার গার্ডের কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস.এম তৌহিদুল আলম, পিএসসি ইঞ্জিনিয়ার, বিশেষ অতিথি অধিনায়কের পত্নী জেনিন মোস্তারি। বই বিতরণ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অপর দিকে লালমনিরহাট জেলার ৫ উপজেলার সরকারী ও বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণের মধ্যদিয়ে বই উৎসব পালিত হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি