৮ মে ২০২৬

লালমনিরহাটে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লালমনিরহাটে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

মোঃ মামুনুর রশিদ (মিঠু),লালমনিরহাট থেকে: লালমনিরহাটে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় বিএনপির লালমনিহাট জেলা কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিহাট জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সাবেক উপজেলা চেয়ারম্যান একে এম মমিনুল হক সহ লালমনিহাট বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু তার বক্তব্যে বলেন এই সরকারের কাছে গনতন্ত্র নিরাপদ নয়। আওয়ামীলীগ সরকার সাধারন মানুষের ভোটের অধিকার কেরে নিয়েছে।গত ২ সিটি নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট কারচুপি করেছে। এই সরকারের শাসনামলে যতগুলো নির্বাচন হয়েছে তার একটিও সুষ্ঠ হয়নি। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তির দাবি যানান তিনি সেই সাথে কেন্দ্রীয় কর্মসুচি পালনে সকল নেতা কর্মীকে রাজপথে থাকার আহবান জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি