৮ মে ২০২৬

লালমনিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লালমনিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ মামুনুর রশিদ (মিঠু),লালমনিরহাট থেকে: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মুকুল মিয়া (৩৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। ১২ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুকুল মিয়া রংপুরের পাগলাপীর বকুলতলা এলাকার রমজান আলীর ছেলে বলে তার সাথে থাকা এনআইডি কার্ড সূত্রে জানাগেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুকুল অপর এক যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল করে হাতীবান্ধার দিকে যাচ্ছিলেন। পথে ভুল্লারহাট বটতলা এলাকায় লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি বাস সামনে থেকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন অপর আরোহী। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে স্থানীয়দের সহায়তায় কালীগঞ্জ থানা গেট থেকে চালকসহ ঘাতক বাসটি আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি