৮ মে ২০২৬

লালমনিরহাটে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা,গ্রেফতার ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা,গ্রেফতার ১

মামুনুর রশিদ (মিঠু),লালমনিরহাট থেকে : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আসামি ছিনিয়ে নেয়ার সময় সাইফুল ইসলাম (৩০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দিঘলটারী রাবার ডাম ব্রিজ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার ভারতীয় সীমান্তবর্তী ডিক্রিচর গ্রামের নুর কাশেমের ছেলে।

আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মাদকসহ পাচারকারী চক্রের মূল হোতা সাইফুল ইসলাম কাঁটাতারের বেড়াহীন ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকায় বসবাস করে অপরাধে জড়িয়ে পড়েন। অপরাধ সংগঠনের পরপরই কৌশলে ভারতে অবস্থান নেওয়ায় ইতোপূর্বে তাকে গ্রেফতার করতে একাধিকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। এর মধ্যে একটি অভিযানে উপ-পরিদর্শক (এসআই) জাহিদকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সে। পুলিশের ওপর হামলার মামলায় আসামি সাইফুলকে গ্রেফতারে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘলটারী রাবার ডাম এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের ওপর হামলা করে পালানোর চেষ্টা করলে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ছুড়লে সন্ত্রাসী সাইফুল ইসলামের দুই পায়ে গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেনসিডিল ও কিছু দেশি অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় সন্ত্রাসীদের হামলায় এক এসআইসহ তিনি পুলিশ সদস্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গ্রেফতার সাইফুলের বিরুদ্ধে থানায় দু’টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি