৬ মে ২০২৬

লালমনিরহাটে আ'লীগ অফিস ভাঙচুর মামলায় দুলু'র জামিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে আ'লীগ অফিস ভাঙচুর মামলায় দুলু'র জামিন

মামুনুর রশিদ (মিঠু),লালমনিরহাট থেকে: লালমনিরহাটে আওয়ামী লীগের কার্যালয় হামলা-ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সোমবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট আদালতের বিচারক অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মন্ডলের আদালতে জামিন পান তিনি। লালমনিরহাট কোর্ট পুলিশ পরিদর্শক(ওসি) জাহাঙ্গীর আলম বাংলাপ্রেসকে জানান, গত ২৯ জানুয়ারি বিলবোর্ড সড়ানোকে কেন্দ্র করে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে অফিসটির টিভিসহ আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগে এক লাখ টাকার ক্ষতি দাবি করেন স্থানীয় আওয়ামীলীগ। এ ঘটনায় ২৯ জানুয়ারি রাতে বড়বাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক এসএম আশরাফুল হক মিঠু বাদি হয়ে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ বিএনপি'র ২৭জন নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ওই দিন পুলিশ তিন জনকে গ্রেফতার করেন।

এ মামলায় ইতিপুর্বে ২২ জন আসামীকে জামিন দেন আদালত। তবে এ মামলার হুকুমের আসামী কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাইকোর্টে ৪ সপ্তাহের অন্তবর্তিকালিন জামিনে ছিলেন। সোমবার(৪ ফেব্রুয়ারি) সেই জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে হাজির হয়ে দুলু ও প্রভাত চন্দ্র জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি