লালমনিরহাটে আগাম বোরো ধান কাটা শুরু

মামুনুর রশিদ ( মিঠু), লালমনিরহাট, থেকে : আর মাত্র কয়েকদিন পরেই রমজান মাস। লালমনিরহাটে আগাম বোরো ধান পাকতে শুরু করায় ক্ষেতে ক্ষেতে দুলছে সোনালী বোরো ধান।
রমজান মাসের পূর্বে চালের মুল্য বৃদ্ধির মূহুর্তে আগাম ধান পাকায় খুশি কৃষকরা। ধান- কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষান-কৃষানীরা। মাড়াইয়ের কাজে ২০০ টাকা থেকে ২৫০ টাকা মজুরী পেয়ে কৃষি শ্রমিকদের সংসার চলছে ভালো ভাবে।
ক্ষেত খামারে ধান কাটার কাজ করতে খুশি কৃষক-কৃষানীরাও। খুশি হলেও দুচিন্তায় রয়েছে ধানের ন্যায্য মুল্য নিয়ে। বোরো চাষাবাদের সময় বৃষ্টির অভাবে সেচ দিয়ে ক্ষেতে পানি দেয়ায় ও সার কীটনাশকের মুল্য বৃদ্ধি পাওয়ায় ,ধান চাষ করে ন্যায্য মুল্য নিয়ে হতাশায় রয়েছে কৃষক। লালমনিরহাট জেলার হাতিবান্ধা,কালীগঞ্জ ও সদর উপজেলার মোঘলহাট,কুলাঘাটসহ বিভিন্ন এলাকার ক্ষেতে অনেকাংশে বোরো ধান আগাম কাটতে দেখা গেছে কৃষকদের।
হাট-বাজারে যে মুহুর্তে চালের কেজি ৩৭ টাকা ঠিক সেই মুহুর্তে লালমনিরহাটের কৃষকরা অসময়ে আগাম ধান পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছে । তবে বাজারে ৫শত টাকা প্রতিমন ধানের মুল্যতে কৃষপকেরা হতাশায়। চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ার কারনে কৃষকরা শ্যালো ও মটার দিয়ে ক্ষেতে পানি দেওয়ায় ধান চাষে কৃষকের ব্যয়
হয়েছে বেশি। সার,তেল,কীটনাশকসহ অনান্য উপকরনের মুল্য বৃদ্ধির কারনে প্রতি বিঘায় বোরো ধান চাষে খরচ হয়েছে ৬ হাজার টাকা বলে জানিয়েছেন জেলা সদরের কৃষক আবু তালেব। অধিক ব্যয়ে ধান উৎপাদন হলেও তার উপর ন্যায্য মুল্য না থাকায় বোরো ধান চাষ করে উৎপাদন খরচ তুলতে পারছেনা কৃষকরা। ফলে বোরো চাষে উৎসাহ হারাচ্ছে এ অঞ্চলের কৃষকরা।
এ বিষয়ে লালমনিরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক বিধু ভূষন রায় জানান, লালমনিরহাট জেলায় চলতি বোরো মৌসুমে ৪৮ হাজার ৮শত ৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে । সে থেকে ২ লাখ মেঃটন চাউল উৎপাদনের টার্গেট করেছে কৃষি বিভাগ। আগাম ধান পাকতে শুরু করায় কৃষকের পাশাপাশি কৃষি বিভাগও খুশি। আগাম ধান পাকায় খুশি কৃষকরা। তবে মাঠ পর্যায়ে কৃষকের দাবি ধান চাষে উৎপাদন খরচ কমাতে ন্যায্য মূল্যে সার, কীটনাশকসহ কৃষি উপকরন নিশ্চিত করার দাবি উঠেছে। কৃষকদের দাবি বোরো ধানের এই মৌসমে সরকারি ভাবে সরসরি কৃষকের কাছ থেকে ধান কেনার।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি