লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাট থেকে সংবাদদাতা : লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে উপজেলার গুতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই সীমান্তের আমঝোল গ্রামের ওসমান আলীল ছেলে সুরুজ ইসলাম (১৮) এবং শাজাহান আলীর ছেলে সুরুজ মিয়া (৩৭)।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সহযোগিতায় সীমান্ত থেকে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছেন বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধার ওসি ওমর ফারুক। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবি ক্যাম্পের কমান্ডার তাপস চন্দ্র জানান, নিহতরা ভারতীয় গরু নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আনার সময় তাদের উপর গুলি বর্ষণ করেন ভারতের পশ্চিমবঙ্গ কোচবিহার জেলার সিতাই বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা। গুলিবিদ্ধ অবস্থায় তারা বাংলাদেশে ঢুকে মারা যান।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ বুধবার সকালে পত্র দিয়েছেন বিজিবি। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি