লালমনিরহাট জেলার নবাগত সমবায় কর্মকর্তার আবাসন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়

মোঃ মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: লালমনিরহাটের নবাগত সমবায় কর্মকর্তা ফরিদ উদ্দিন সরকার দুইটি আবাসন প্রকল্প পরিদর্শন করেছেন। ৯ই ফেব্রুয়ারী (রোববার) সকালে লালমনিরহাট সাপটানা-০১ ও ০২ আবাসন প্রকল্প পরিদর্শন করেছেন।
এসময় তার সাথে ছিলেন লালমনিরহাট জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আরজু উদ্দিন, সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আজিজার রহমান ও আফজাল হোসেন। পরিদর্শনের পূর্বে লালমনিরহাট সাপটানা-০১ আবাসন প্রকল্পের বহুমুখী সমবায় সমিতির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেন। সমিতির সাধারন সম্পাদক রাজু ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাপটানা-০১ বহুমুখী সমবায় সমিতির সভাপতি রাসেদ ইসলাম। সভায় সমবায়িদের সমবায় সুফল সম্পর্কে আলোকপাত করেন জেলা সমবায় কর্মকর্তা ফরিদ উদ্দিন সরকার।
এসময় সমিতির ২৫০ জন সদস্য সহ আবাসন প্রকল্পে বসবাসরত সকলের জীবন মান উন্নয়নে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি। আবাসন প্রকল্পের বসবাসরত কোমলমতি শিশুদের জন্য দ্রুত বিদ্যালয় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান। এছাড়াও সমিতির সাবেক সভাপতি মজিরব রহমান ও আলাউদ্দিন হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মাছেম আলী, সাধারন সদস্য আইয়ুব আলী, ভুট্ট মিয়া, নজরুল ইসলামসহ উপস্থিত অনেকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এসময় সমিতির সকলের উদ্দেশ্যে তিনি বলেন, একতা ও সততা সমবায়ের মূল কথা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি