৭ মে ২০২৬

লালমনিরহাট জেলা পুলিশের মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাট জেলা পুলিশের মতবিনিময় সভা

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : গুজব ছড়াবেন না , গুজবে কান দেবেন না। মাদককে না বলি, জঙ্গিবাদ রুখে দারাই । এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে সোমবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুিষ্ঠত সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট কমিউনিটি পুলিশিং এর সভাপতি এডভোকেট চিত্তরঞ্জন রায়। জেলা সদরের থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে, পদ্মা সেতুতে মানুষের মাথা বা রক্ত লাগবে এমন গুজব সম্পর্কে সকলকে সচেতন করতেই সভার আয়োজন করে লালমনিরহাট জেলা পুলিশ। মতবিনিময় সভায় লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম (সেবা) তার বক্তব্যে বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা বা রক্ত লাগবে এই গুজবকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে গনপিটুনিতে বেশ কয়েকজনের নিহত হবার ঘটনা ঘটেছে।

এটি সম্পুর্ন রুপে একটি গুজব। সমপ্রতি গনপিটুনিতে যতগুলো নিহতের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে এবং জরিতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশ সুপার আরো বলেন সকলকে সচেতন হতে হবে। গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকতে হবে। কাউকে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশে সোপর্দ করার অনুরোধ জানান তিনি। আলোচনা সভায় অন্যান্নদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়োশ্রী রানী রায়, বিশিষ্ঠ ব্যাবসায়ী ও সমাজ সেবক আব্দুল হামিদ বাবু প্রমূখ। সভায়, লালনিরহাট সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ পৌর ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি