৫ মে ২০২৬

'লাইভ' নিয়ে নতুন করে ভাবছে ফেসবুক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
'লাইভ' নিয়ে নতুন করে ভাবছে ফেসবুক

বিদেশ ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ আক্রমণের পরে ফেসবুক লাইভ নিয়ে নতুন করে ভাবছে ফেসবুক। ওই আক্রমণে ফেসবুক লাইভে এসে বন্দুক দিয়ে দুটি মসজিদে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী।

ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তারা আরো বেশি কিছু করবে। গত ১৫ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ওই হামলায় নিহত হয় ৫০ জন মানুষ। পরে হামলার ওই ভিডিও সরানোর আগে দেখা হয় অসংখ্য বার। এই ঘটনার পরে নিউজিল্যান্ডও তাদের আইনে পরিবর্তন আনছে।

নিউজিল্যান্ড হেরাল্ডে পাঠানো এক চিঠিতে স্যান্ডবার্গ বলেন, ফেসবুকের সবাই আক্রান্তদের, তাদের পরিবারের, মুসলিম সম্প্রদায়ের এবং নিউজিল্যান্ডের সবার সঙ্গে আছে। অনেকেই ফেসবুকের মতো অনলাইন প্লাটফর্ম কিভাবে আক্রমণের ভয়াবহ ছবি ছড়িয়ে দিতে ব্যবহৃত হলো সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন। আমরা সেই প্রতিক্রিয়া শুনেছি, অবশ্যই আমরা বেশি কিছু করবো।

স্যান্ডবার্গ বলেন, আমরা সীমাবদ্ধতা আনছি লাইভে। কারা লাইভে যেতে পারবে সেটা কিছু বিষয়ের ভিত্তিতে নির্ধারণ করা হবে। ফেসবুক জানিয়েছে, ক্রাইস্টচার্চ হামলার ভিডিও শেষ হওয়ার ১২ মিনিটের মধ্যেই সেটা একজন রিপোর্ট করে। ১৭ মিনিটের ভিডিওটি দেখেছে ২০০ জনেরও কম মানুষ। কিন্তু এর মধ্যেও সেটা অনেক কপি হয়ে যায় বলে নিয়ন্ত্রণে নিতে বেশ ভুগতে হয়। তবে শেরিল স্যান্ডবার্গ ফেসবুকের কোনো নীতির পরিবর্তন ঘোষণা করেননি। জানিয়েছেন কিভাবে সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক লাইভ ব্যবহারের নিয়মনীতি শক্তিশালী করবে এবং এই প্লাটফর্মে ছড়ানো ঘৃণা নিয়ন্ত্রণে আরো বড় পদক্ষেপ নিবে। ফেসবুক নিউজিল্যান্ডের পুলিশের সঙ্গে এই ঘটনার তদন্তে কাজ করছে বলেও জানিয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি