৭ মে ২০২৬

ক্যান্সারে আক্রান্ত মুক্তিযোদ্ধার পাশে ডা. শরিফুল ইসলাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ক্যান্সারে আক্রান্ত মুক্তিযোদ্ধার পাশে ডা. শরিফুল ইসলাম

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আকুব্বর হোসেন (৬৯) মুক্তিযুদ্ধে অসিম বীরত্বে যুদ্ধ করেছেন মাঠে-ময়দানে। লাল মুক্তিবার্তা তালিকা ভূক্ত এই মুক্তিযোদ্ধা দূরারোগ্য ব্যাধি ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে আজ জমিজমা সহায় সম্বল হারিয়ে নিঃস্ব।

মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা দিয়ে কোন মতে সংসার চালালেও প্রতিদিনের ঔষুধ কিনতে অসুস্থ্য শরীর নিয়ে ঘুরতে হয় মানুষের দ্বারে দ্বারে । এক সময় টেম্পু চালিয়ে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে অসুস্থ শরীরটাকেই চালাতে কষ্ট হয় তাঁর। এ পর্যন্ত তিনি ১৬টা রেডিও থেরাপি এবং ৬টা কেমো থেরাপি নিয়েছেন। চিকিৎসকগন ২ সপ্তাহ পরপর আরও ৬ থেকে ৮ টা কেমো নিতে বলেছেন যার জন্য প্রয়োজন ৫ লক্ষ টাকা। গণমাধ্যমে সংবাদ পর মঙ্গলবার সকালে ওই মুক্তিযোদ্ধার গ্রামের বাড়িতে তাঁকে দেখতে যান বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব ডা. মো. শরিফুল ইসলাম শরীফ।

এ সময় তিনি ক্যান্সারে আক্রান্ত মুক্তিযোদ্ধার শারিরীক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা করেন। তিনি মুক্তিযোদ্ধা আকুব্বরের ৮ম শ্রেণি পড়–য়া ছেলের পড়ালেখার যাবতীয় খরচের দায়িত্ব নেন এবং ওই পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি