জাহেদুল ইসলাম,কক্সবাজার থেকে: টেকনাফের কুতুপালং শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ আশ্রিত এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। ২ সেপ্টেম্বর ভোররাত পৌনে ৩টারদিকে র্যাব-১৫,টেকনাফ ক্যাম্প(সিপিসি-১)এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করেন।
এসময় কুতুপালং শরণার্থী রেজিষ্টার্ড ক্যাম্প-১ এর সি-ব্লকের এমআরসি নং-জেড-২৪২০,শেড নং-৫০,৪নং রোমের বাসিন্দা হাশেম মোল্লার বাড়ি থেকে বিক্রির জন্য মওজুদ করা ১হাজার পিস ইয়াবাসহ হাশেম মোল্লার ছেলে শাহ আলম(৩১) কে আটক করে।র্যাব-১৫, (সিপিসি-১)টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ(এক্স)পিপিএম,বিএন মির্জা শাহেদ মাহতাব বিষয়টি নিশ্চিত করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]