৫ মে ২০২৬

ক্যামিকেলমুক্ত ভাল আম চেনার উপায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ক্যামিকেলমুক্ত ভাল আম চেনার উপায়
বাংলাপ্রেস ডেস্কঃ মধু মাস চলছে। এই মধু মাসের ফলের রাজা আম। গ্রীষ্মের এই সময়ে বাজারে আম উঠতে শুরু করে। এ সময় বাজারে বিভিন্ন রকম আম পাওয়া যায়। নানা জাতের আমের ভিড়ে ভালো আম নির্বাচন করা অনেক কষ্টসাধ্য হয়। তবে সত্য যে অধিকাংশ ক্ষেত্রেই ক্রেতারা বিক্রেতাদের মুখের কথা বিশ্বাস করে আম কিনে প্রতারণার শিকার হয়ে থাকেন। তাই ফলের রাজা আমকে ভালোভাবে চেনার উপায় তুলে ধরা হলো- বাজারে ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, অরুণা, আমরূপালি, হিমসাগরসহ নানা প্রজাতির আম পাওয়া যায়। স্বাদে, বর্ণে ও গন্ধে আভিজাত্যই আলাদা হয়ে থাকে এসব আম। আম সতেজ আছে কিনা তা বুঝার জন্য ঘ্রাণশক্তির উপর ভরসা রাখতে হবে। প্রকার অনুযায়ী এর সুগন্ধ বদলে যায়। আমের বোটার নিকট থেকে মিষ্টি গন্ধ বের হলে তখনই সেই আম কিনুন। তবে জোরালোভাবে অ্যালকোহলিক বা টক গন্ধ বের হলে তা কিনবেন না। আমের গায়ে আঙুল দিয়ে টিপে দেখুন। স্বভাবতই পাকা আম সুন্দর নরম হবে। যদি আঙুলের টিপে আমে গর্ত হয় তবে সেই আম কিনবেন না। আর যদি বাড়িতে এক সপ্তাহ রেখে কয়েকদিন খেতে চান তাহলে একটু শক্ত আম কিনুন। প্রথমে ভালো করে আম দেখুন। এক্ষেত্রে নিটোল ও দাগহীন আম কিনুন। খোসা কুঁচকে গিয়ে থাকলে সেই আম কিনবেন না। সব সময় রং বিশেষকে গুরুত্ব দিবেন না। লাল, সোনালি হলুদ, সবুজ, কমলা যেকোনো রঙের আম দেখতে সুন্দর হলে কিনতে পারেন। তবে অনেক সময় গাছ থেকে আম ছিঁড়তে গেলে আমের গায় কষ লেগে যায়, এই আম অনেক ভালো হয়। কেননা, এ ধরনের আম গাছ পাকা হয়ে থাকে। বাজারে অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা কাঁচা আম ক্রয় করে কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রি করে থাকেন। তাই এ বিষয়ে চোখ-কান একটু খোলা রাখা ভালো। বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি