৪ মে ২০২৬

ক্যামেরুনে স্কুল থেকে ৮০ ছাত্র অপহরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ক্যামেরুনে  স্কুল থেকে ৮০ ছাত্র  অপহরণ
বাংলাপ্রেস অনলাইন: রাতের অন্ধকারে বোর্ডিং স্কুল থেকে অপহরণ করা হল অধ্যক্ষ-সহ ৮০ জন পড়ুয়া ছাত্রকে ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম ক্যামেরুনের বামেন্দা শহরের প্রেসবাইটেরিয়ান বোর্ডিং স্কুলে৷ এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷ তবে অনুমান করা হচ্ছে ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে ক্যামেরুনের বিচ্ছিন্নতাবাদীরা৷ অপহৃতদের খোঁজে তল্লাশিতে নেমেছে সেনা এবং তাদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে৷ এমনই জানান হয়েছে সরকারি বিবৃতিতে৷

ওই বোর্ডিং স্কুলেরই শিক্ষক জুলিয়াস নাম্বোলি জানান, “যেহেতু আমি স্কুল পাশেই থাকি, সেহেতু ওই রাতে আমি গুলি চলার আওয়াজ পাই৷ কিন্তু ভয়ের কারণে আমি বাড়ির বাইরে বের হওয়ার সাহস দেখাতে পারিনি৷ আলো বন্ধ করে আমি ঘুমাতে যাই৷ সকালে উঠেই দেখি চারপাশে উত্তেজনা ছড়িয়েছে৷ লোকজন দৌড়াদৌড়ি করছে৷” সূত্রের খবর, চারপাশ জঙ্গলে ঘেরা পাহাড়ের উপর অবস্থিত এই স্কুল আগে থেকেই বিচ্ছিন্নতাবাদীদের নজরে ছিল৷ বেশ কয়েকবার স্কুল বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তাদের তরফ থেকে৷ কিন্তু তাও রমরমিয়ে চলছিল ওই বোর্ডিং স্কুলটি৷ কেমন ভাবে এতজন পড়ুয়াকে অপহরণ করা হল তাই এখনও বুঝে উঠতে পারছেন না তদন্তকারীরা৷

ক্যামেরুনের বামেন্দা শহরের মূল ভাষাই হল ইংরেজি ৷ ফরাসিভাষী ক্যামেরুনের নাগরিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছে ইংরেজিভাষীদের মধ্যে ৷ স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে সেখানে আন্দোলন চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা৷ সরকার ও সেনার সঙ্গে সংঘর্ষে যুক্ত করেছে তারা৷ ক্যামেরুনের ভাবি প্রেসিডেন্ট পল বিয়ারের বিরোধিতা করছে তারা৷ কারণ, তিনিও ফরাসি ভাষী এবং তাঁর বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে৷ বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডবে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে শহরের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ৷

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি