৭ মে ২০২৬

ক্যালিফোর্নিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ক্যালিফোর্নিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে চারজন। স্থানীয় সময় বুধবার (৮ জুন) বিকেলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় অ্যারিজোনার সীমান্তবর্তী ইম্পেরিয়াল কাউন্টিতে প্লেন বিধ্বস্ত ও প্রাণহানির এই ঘটনা ঘটে। বিধ্বস্ত এই সামরিক বিমানটি একটি এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এই বিমানটি পরিচালনা করে থাকে। থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মুখপাত্র কর্পোরাল সারাহ মার্শাল এই তথ্য জানিয়েছেন। বিধ্বস্ত এই বিমানে কোনো পারমাণবিক পদার্থ ছিল না বলেও জানিয়েছেন তিনি। এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট হচ্ছে এমন একটি বিমান যেটি তথাকথিত ‘খাড়াভাবে টেকঅফ ও অবতরণ’ করতে পারে। সামরিক এই বিমানটি ঘূর্ণনশীল ডানা রয়েছে যার মাধ্যমে এটিকে হেলিকপ্টারের মতো ওপরের দিকে উড্ডয়ন বা পরিচালনা করা যেতে পারে। আবার একইসঙ্গে এটি গতানুগতিক বিমানের মতো উড়তে পারে। আরও ভালো করে বললে, অসপ্রে হলো এমন একটি বিমান যা হেলিকপ্টারের মতো টেকঅফ ও ল্যান্ড করতে পারে এবং একইসঙ্গে বিমানের মতো উড়তে পারে। তবে এই ধরনের বিমানের একটি ঝামেলাপূর্ণ এবং বিতর্কিত ইতিহাস রয়েছে। এই ধরনের বিমান ব্যবহার করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। যার মধ্যে গত মার্চ মাসে নরওয়েতে একটি দুর্ঘটনা ছিল অন্যতম। সেসময় এই ধরনের বিমান বিধ্বস্ত হয়ে চার মার্কিন মেরিন সেনা নিহত হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি