
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসেতে একটি কমিউটার ট্রেন ইয়ার্ডে এক বন্দুকধারীর গুলিতে বন্দুকধারীসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতও হয়েছেন বেশ ক’জন।স্থানীয় সময় বুধবার (মে ২৬) সকাল পৌনে ৭টার দিকে সান জোসের সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির (ভিটিএ) রেল ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
সান জোসে শেরিফের ডেপুটি রাসেল ডেভিস বলেন, বন্দুকধারীসহ আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে রেলকর্মীরাও রয়েছেন। এছাড়া হামলাকারীও একজন পরিবহনকর্মী। তিনিও আত্মঘাতী হয়েছেন। কর্মচারী ছিলেন। এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা চলছে।
বেশ কয়েকটি স্থানীয় পত্রিকার খবরে বলা হয়েছে, অভিযুক্ত হামলাকারীর নাম স্যামুয়েল ক্যাসিডি। তার বয়স ৫৭ বছর। তিনি রেল ইয়ার্ডের একজন টেকনিশিয়ান ছিলেন। তবে কর্তৃপক্ষ এখনো তার পরিচয় এবং হামলার কারণ জানাতে পারেনি।
ঘটনার পর এক টুইট বার্তায় সান জোসের মেয়র স্যাম লিকার্ডো বলেন, ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটিতে এক বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে।
আহতদের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, সান জোসে শহরের জন্য এটি একটি ভয়াবহ দিন। এ ধরনের ঘটনা যেন এই শহরে আর না ঘটে সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।
স্থানীয় একটি সিবিএস স্টেশন জানিয়েছে, রেল কর্মীদের একটি সভার শুরুর সময় এ ঘটনা ঘটে। বন্দুকধারীর হামলার আগে সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির (ভিটিএ) কর্মচারীর মালিকানাধীন একটি বাড়িতে আগুন লাগে।
ভিটিএ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গ্লেন হেন্ড্রিক্স বলেন, ট্রেন সিস্টেমের অপারেশন নিয়ন্ত্রণ কেন্দ্রের ভেতরে নয়, রেল রক্ষণাবেক্ষণ ইয়ার্ডে হামলা হয়েছে। সেখানে যানবাহন মেরামত করা হয়।
স্থানীয় সিবিএস (সম্প্রচার) স্টেশনের তথ্যমতে, বুধবার ভোরে একজন বন্দুকধারী ভিটিএ হালকা রেল ইয়ার্ডে গুলি চালায়। তখন সেখানে রেল কর্মচারীদের একটি মিটিং হচ্ছিল। বন্দুকধারীর হামলার আগে সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির (ভিটিএ) কর্মচারীর মালিকানাধীন একটি বাড়িতে আগুন লাগে।
কর্মকর্তারা বলছেন, গুলি চলমান অবস্থায়ই পুলিশ সেখানে পৌঁছায়। ওই ঘটনায় বন্দুকধারীসহ ৯ জন নিহত হন। স্থানীয় মিডিয়া বলছে, বন্দুকধারী আত্মহত্যা করেছেন। তবে পুলিশ এ বিষয়টি এখনো নিশ্চিত করেনি। সান জোস শেরিফসের ডেপুটি রাসেল ড্যাভিস জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, এ বছর আমেরিকাজুড়ে ২৩০টি গণ বন্দুকহামলা হয়েছে। গণ বন্দুকহামলা বলতে, যে গুলিতে চার বা তার অধিক মানুষ মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]