৭ মে ২০২৬

ক্যালিফোর্নিয়ায় ১০ জনকে হত্যার পর সন্দেহভাজন বন্দুকধারী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ক্যালিফোর্নিয়ায় ১০ জনকে হত্যার পর সন্দেহভাজন বন্দুকধারী নিহত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নাচের স্টুডিওতে বন্দুক হামলায় ১০ জনকে হত্যায় জড়িত সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ক্যালিফোর্নিয়ার টোরান্সে গোলাগুলির ১২ ঘণ্টারও বেশি সময় পর একটি সাদা ভ্যান গাড়ি ঘিরে ধরে পুলিশ। সোয়াত কর্মকর্তারা ভ্যানটির জানালা ভেঙ্গে ভেতরে থাকা আত্মহত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ ব্যক্তিটির মরদেহ উদ্ধার করে। সন্দেহভাজন ব্যক্তির নাম হু ক্যান ত্রান এবং সে ৭২ বছর বয়সী একজন এশিয়ান বলে জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা।খবর বিবিসির। গোলাগুলির ঘটনায় আরও ১০ ব্যক্তি আহত হয়েছেন এবং এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশ জানায়, বন্দুকধারী ওই ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে যায় এবং কাছাকাছি আলহামব্রা এলাকায় আরেকটি নাচের স্টুডিওতে হামলার চেষ্টা করে। সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে বন্দুকধারীর কাছ থেকে উৎসুক লোকজন অস্ত্র কেড়ে নেয় তাবে সন্দেহভাজন ব্যক্তিটি পালিয়ে যায়। লস এঞ্জেলেস থেকে ১১ কিলোমিটার পূর্বে মনটেরে পার্কের এই এলাকাটিতে এশিয়ান লোকজনের বসবাস। এখানে চান্দ্র নববর্ষ উদযাপনের জন্য বেশ কয়েক হাজার লোক জমায়েত হয়েছিল। ক্যালিফোর্নিয়ার সাম্পতিক ইতিহাসে সাধারণ মানুষের ওপর সবচেয়ে ভয়াবহ এই বন্দুক হামলার উদ্দেশ্য কী ছিল তা এখনো পরিষ্কার নয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি