৭ মে ২০২৬

ক্যালিফোর্নিয়ার হাসপাতালে বিল ক্লিনটন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ক্যালিফোর্নিয়ার হাসপাতালে বিল ক্লিনটন
নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি হয়েছেন। ক্যালিফোর্নিয়ার ইউসি ইরভিন মেডিকেল সেন্টারে স্থানীয় সময় মঙ্গলবার ভর্তি হন বিল ক্লিনটন। হাসপাতালে তিনি কি চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি, তবে তিনি করোনা আক্রান্ত নন বলে জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্টের মুখপাত্র। ৭৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সুস্থ ও প্রাণবন্ত আছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা। যদিও বিষয়টি স্পষ্ট নয় কি চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন, তবে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হৃদরোগজনিত সমস্যা রয়েছে বলে জানা গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চিকিৎসক জানিয়েছেন, প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অ্যান্টিবায়োটিক ও ফ্লুইড নেওয়া চলছিল। নিয়মিত মনিটরিংয়ের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। দুই দিনের চিকিৎসাসেবার পর এখন তিনি ভাল বোধ করছেন। ইউসি ইরভিন মেডিকেল সেন্টার, সাবেক এই প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নিউইয়র্ক মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা জানিয়েছে, শিগগিরই হাসপাতাল থেকে ছাড় পাবেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট ১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০০১ সালেই হোয়াইট হাউজ ত্যাগ করেন তিনি। ২০০৪ সালে বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের জটিলতা দেখা দিলে বিল ক্লিনটনের বাইপাস সার্জারি করা হয়। এরপর আরও বেশ কয়েকবার শারীরিক জটিলতার কারণে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয় তাকে। তবে সব সময় প্রফুল্ল থাকেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তাও রয়েছে তার। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি