৪ মে ২০২৬

ক্যালিফোর্নিয়ার আকাশে এটা কি ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ক্যালিফোর্নিয়ার আকাশে এটা কি ?

বাংলাপ্রেস, ঢাকা : সবে সন্ধ্যা নেমেছে ক্যালিফোর্নিয়ার আকাশে। হঠাত্ আকাশে দেখা গেল উজ্জ্বল আলোর বলয়।আর তা নিয়ে পড়ে গেল হইচই পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এতে শুধু বাড়ল জল্পনা। আতসবাজি থেকে রকেট উত্ক্ষেপণ, এমনকি উঠে এল এলিয়েন তত্ত্বও।অবশেষে সেখানকার একটি মানমন্দির এই আলোর উত্স সম্পর্কে নিশ্চিত করল।

স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় ‘ল্যাসো’ আকৃতির এই আলোয় ভরে গিয়েছিল ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরবর্তী স্যাক্রামেন্টোর আকাশ। এটিকে দেখতে লাগছিল গবাদি পশুকে বাঁধার জন্য ব্যবহৃত দড়ির মতো। কিন্তু এই আলোর উত্স কী? তা নিয়ে উঠে এল বিভিন্ন মত।

সোশ্যাল মিডিয়ায় কেউ বলল, আতসবাজি। আবার কেউ সেই যুক্তি খণ্ডন করে জানাল, মাটি এত উপরে এত বড় আতসবাজি হওয়া সম্ভব নয়। কেউ বলল এ নিশ্চয় এলিয়েনদের পাঠানো কোনও সংকেত।

বিপি/ শাকিলা

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি