কয়েক দশকেও থামবে না করোনার প্রভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: সাত মাসেও থামেনি প্রাণঘাতী করোনার তাণ্ডব। বরং দিন দিন দেশে দেশে বেড়ে চলেছে এর সংক্রমন ও মৃত্যুর মিছিল। এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি এর কার্যকর কোনো টিকা। এর প্রভাবে ভেঙে পড়েছে বিশ্ব অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা। চাকরিহারা হচ্ছেন লাখ লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলছে, সব মিলিয়ে আগামী আরও কয়েক দশক করোনা মহামারির বিভিন্ন নেতিবাচক প্রভাব অনুভূত হবে।
শুক্রবার (৩১ জুলাই) জরুরি কমিটির এক বৈঠকে ডাব্লিউএইচও’র (হু) মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রিয়াসুস বলেছেন, আগামী কয়েক দশক ধরে চলতে পারে করোনা মহামারির প্রভাব। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
হু মহাপরিচালক বলেন, করোনা মহামারি একেক দেশে একেক রকম স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। আক্রান্ত অনেক দেশেই পুনরায় এর প্রকোপ বাড়ছে। পৃথিবীর বেশিরভাগ মানুষই এখনও এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। সব মিলিয়ে করোনার প্রভাব আগামী আরো কয়েক দশক থাকতে পারে।
তিনি আরো বলেন, করোনাভাইরাস নিয়ে বিভিন্ন গবেষণায় অনেক কিছুই জানা গেছে, অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও এ ব্যাপারে অনেক প্রশ্নের উত্তর মেলেনি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি