কুয়োমো-অ্যাডামসকে পেছনে ফেলে ১০ লাখ ডলার সংগ্রহ মামদানির

মিনারা হেলেন: নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি (ডেমোক্র্যাট) সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার প্রচারণার জন্য ১০ লাখ ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছেন, যা প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও বর্তমান মেয়র এরিক অ্যাডামস—দুজনকেই পেছনে ফেলেছে।
শহরের প্রচারণা অর্থায়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মামদানি ১২ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত মূলত ছোট ছোট অনুদানের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করেছেন। তার প্রচারণার গড় দাতা অনুদান দিয়েছেন ১২১ ডলার করে, যেখানে অনুদানের প্রায় অর্ধেক এসেছে রাজ্যের ভেতর থেকে আর অর্ধেক বাইরে থেকে।
একই সময়ে কুয়োমো সংগ্রহ করেছেন মোট ৫ লাখ ৪১ হাজার ৩০১ ডলার, যেখানে গড় অনুদান ৬৪৬ ডলার। এই অর্থের একটি অংশ এসেছে তার পূর্ববর্তী গভর্নর নির্বাচনী তহবিল অ্যাকাউন্ট থেকে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন অ্যাডামস, তিনি সংগ্রহ করেছেন ৪ লাখ ২৫ হাজার ১৮১ ডলার, যেখানে গড় অনুদান ছিল ৭৭০ ডলার।
প্রচারণার অর্থ সংগ্রহে মামদানির এই বিপুল অগ্রগতি জরিপের ফলাফলেও প্রতিফলিত হয়েছে।
আগস্টের শুরুর দিকের জরিপে দেখা যায়, পাঁচ প্রতিদ্বন্দ্বীর মধ্যে মামদানি দ্বিগুণ ব্যবধানে এগিয়ে রয়েছেন। সিয়েনা কলেজের এক জরিপে তাকে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে প্রায় ২০ পয়েন্ট এগিয়ে দেখানো হয়েছে। আবার ডিসিশন ডেস্ক এইচকিউ (ডিডিএইচকিউ)-এর গড় জরিপ অনুযায়ী, তিনি স্বতন্ত্র প্রার্থী কুয়োমোর চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে আছেন।
ভাড়া স্থগিতকরণ, সিটি পরিচালিত গ্রোসারি স্টোর এবং বিনামূল্যে শিশু যত্নসেবার মতো নীতিগুলো সাম্প্রতিক সপ্তাহে ভোটারদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। অনেকে তাকে শ্রমজীবী শ্রেণির 'চ্যাম্পিয়ন' বলেও অভিহিত করছেন।
যদি তিনি নির্বাচিত হন, তবে নিউইয়র্ক সিটির ইতিহাসে দ্বিতীয় ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মেয়র হবেন মামদানি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি