৬ মে ২০২৬

কূটনীতিকদের সঙ্গে মঈন খানের বৈঠক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কূটনীতিকদের সঙ্গে মঈন খানের বৈঠক
বাংলাপ্রেস, ঢাকা: বি‌ভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে গণমাধ‌্যমকে তিনি বিস্তারিত কিছু বলেননি। শুক্রবার সন্ধ‌্যা ছয়টায় গুলশানে ড. মঈন খানের বাসায় বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এ বৈঠক হয়। শুক্রবার সন্ধ‌্যা ছয়টায় গুলশানে ড. মঈন খানের বাসায় বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসেন। জানা‌ গেছে, সেখানে রাষ্ট্রদূতদের সম্মানে ডিনারের অ‌ায়োজন করেন তি‌নি। এসময় ব্রিটিশ ও স্পেনের রাষ্ট্রদূতসহ সুইডেন, সুইজারল‌্যান্ড, জাপা‌ন, কানাডার বাংল‌াদেশস্থ দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তার উপ‌স্থিত ছিলেন।দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠক করেন তারা। তবে তারা কেউ গণমাধ‌্যমের স‌ঙ্গে কথা বলেননি। তবে জানা‌ গেছে, কূটনীতিকদের সম্মানে ডিনার পার্টির আয়োজন করা হলেও মূলত সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয়, নির্বাচন ব‌্যবস্থাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে আগামী নির্বাচন নিয়ে মঈন খান তাদের দলের অবস্থান তুলে ধরে। নির্বাচনী পরিবেশ তৈরি হলে বিএনপি এতে অংশ নেবে। কিন্তু সরকার সেদিকে কোনো নজর দিচ্ছে না এমন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি