৪ মে ২০২৬

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ব্যবসায়ীকে ফেরত দিলেন ভ্যানচালক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কুড়িয়ে পাওয়া লাখ টাকা ব্যবসায়ীকে ফেরত দিলেন ভ্যানচালক

বিপ্লব আহমেদ : দুখাই বেপারী পেশায় ভ্যানচালক। অভাবের সংসারে আয়ের একমাত্র হাতিয়ার ভ্যান গাড়ি। ভ্যান চালানোর সময় সড়কে কাগজে মোড়ানো এক লাখ টাকার বান্ডিল পান তিনি। দুখাই দরিদ্রতায় ভুগলেও নিজের সততার কাছে লাখ টাকার লোভের পরাজয় হয়। কুড়িয়ে পাওয়া এক লাখ টাকা প্রকৃত মালিকের হাতে তুলেন দিয়েছেন সৎ দুখাই।

রবিবার (১ মার্চ) সকালে কুড়িয়ে পাওয়া টাকা মালিকের কাছে হস্তান্তর করেন ভ্যানচালক। দুখাই ভাঙ্গার কাউলীবেড়া ইউপির বালিয়াডাঙ্গী গ্রামের মোমরেজ বেপারীর ছেলে। দুখাই জানান, গত মঙ্গলবার দুপুরে ভাঙ্গার চান্দ্রা ইউপির মালিগ্রাম বাজারের সড়কের ওপর কাগজে মোড়ানো এক লাখ টাকার বান্ডিল দেখেন তিনি। কাগজে ঠিকানা লেখা ছিল, ‘সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর গ্রামের ব্যবসায়ী মন্টু বিশ্বাস’।

সেই ঠিকানা অনুযায়ী মন্টু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন দুখাই। এরপর মন্টুর সহযোগী ব্যবসায়ী আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রামের শীতল দাসের ছেলে অতুল দাসের এক লাখ টাকা হারানোর বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে কাগজে লেখা বর্ণনার সঙ্গে অতুলের কথার মিল পান।

এরপর মালিকের হাতে এক লাখ টাকা হস্তান্তর করেন দুখাই বেপারী। মন্টু বিশ্বাস জানান, দুখাই তার কাছে আসার পর ব্যবসায়ী সহযোগী অতুলের টাকা হারানোর ঘটনা বলেন। পরে খবর পেয়ে অতুল টাকা হারানোর বর্ণনা দিলে সবকিছু মিলে যায়। পরে ওই টাকা অতুলের কাছে হস্তান্তর করেন ভ্যানচালক দুখাই। দরিদ্র মানুষ লোভ না করে টাকা ফেরত দিয়েছে, যা সততার উজ্জ্বল দৃষ্টান্ত।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি