৪ মে ২০২৬

কুড়িগ্রামে শুরু হলো মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কুড়িগ্রামে শুরু হলো মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে শুরু হলো মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা। আজ ১১ নভেম্বর সোমবার বিকাল সাড়ে ৪ টায় শহরের বিজয়স্তম্ভ সংলগ্ন মাঠে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।

কুড়িগ্রামের স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি বাইরে থেকে আসা বিভিন্ন জেলার ব্যবসায়ীরাও অংশ নিচ্ছেন মাসব্যাপী এই মেলায়। মেলায় থাকছে ৪০টির অধিক স্টল। এসব স্টলে প্রাধান্য পাচ্ছে দেশীয় কুটির শিল্পগুলো। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য থাকছে বিভিন্ন রাইডস। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম), কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

আরো পড়ুন : জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরিয়সী!

মাসব্যাপী এই মেলায় যাতে কোন বিশৃঙ্খলা না ঘটতে পারে এজন্য সিসি ক্যামেরা সহ নিজস্ব সেচ্ছাসেবকের ব্যবস্থা করেছেন আয়োজক কমিটি। আয়োজক কমিটির সমন্বয়ক আতাউর রহমান বিপ্লব জানান, প্রতিবছর কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা হয়ে থাকে, তবে এ বছর আমরা কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজনে মেলাটি শুরু করছি, আশা করি কুড়িগ্রামবাসী হাতের কাছেই তাদের পছন্দমত পণ্য সামগ্রী এখানে কিনতে পারবে”।

রংপুর থেকে আসা এক বস্ত্র ব্যবসায়ী বলেন, আমরা এর আগে লালমনিরহাটে মাসব্যাপী মেলা শেষ করেছি, সেখানে জাকঁজমকভাবে ব্যবসা করেছি, আশা করি আপনাদের কুড়িগ্রামেও ব্যবসা ভালো হবে। আগামী ১৩ই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে মাসব্যাপী এই মেলা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি