৬ মে ২০২৬

কুড়িগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কুড়িগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
কুড়িগ্রাম থেকে সংবাদদাতা: কুড়িগ্রাম সদর উপজেলায় বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আরডিআরএস বাজারে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নরসিংদী থেকে মজিবুর রহমান নামে এক সমাজসেবা কর্মকর্তা প্রাইভেটকারে করে তার পরিবারের সদস্যদের নিয়ে কুড়িগ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সকালে আরডিআরএস বাজারে পৌঁছলে একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকবর হোসেন, তার স্ত্রী বিল‌কিস ‌বেগম, ছেলে বিল্লাল হো‌সেন মারা যান। নিহত আরেকজন হলেন প্রাইভেটকারটির চালকের সহকারী। তার নাম জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকবর হোসেনের আরেক সন্তান ও প্রাইভেটকারের চালক। ঘটনার পরপরই হতাহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চি‌কিৎসক এ সময় আকবর হোসেন, বিল‌কিস ‌বেগম এবং বিল্লাল হো‌সেনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রেদওয়ান ফেরদৌস সজীব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রেদওয়ান ফেরদৌস বলেন, ‘আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চি‌কিৎসার জন্য রংপুর মে‌ডিকেল কলেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌তে পারে।’ বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি