কুড়িগ্রামে দলিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এজি লাভলু, কুড়িগ্রাম থেকে সংবাদদাতা: কুড়িগ্রামে দলিত সম্প্রদায়ের মাঝে ৫০০শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ লাইন স্কুলে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকা কলেজ এলামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে দলিত সম্প্রদায়ের যারা মূলত নরসুন্দর, পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন ৫০০ জনের ভেতর কম্বল বিতরণ করা হয় পুলিশ লাইনে।
ঢাকা কলেজ ৯৬ ব্যাচ এর সহায়তায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম), প্রকৌশলী মোক্তাফি মাহমুদ শাহ. আবু জাহিদ সরকার, ঢাকা ব্যাংকের সোহেব আহমেদ পলাশ, অস্ট্রেলিয়া প্রবাসী নাজমুল হক লেমন, বিভিন্ন সাংবাদিক সহ প্রমুখ। কুড়িগ্রাম পৌরসভায় হরিজন, বাঁশফোর, রবিদাস, নরসুন্দরসহ বিভিন্ন সম্প্রদায়ের ৫০০ জন হতদরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি