৪ মে ২০২৬

কুড়িগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পানিসম্পদ সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কুড়িগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পানিসম্পদ সচিব

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

সোমবার ভোরে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কিশামত মালভাঙা, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের শেখ পালানু আশ্রয়ণকেন্দ্রে এবং চিলমারী উপজেলার চরসাকাহাতি আশ্রয়ণকেন্দ্রে দুই হাজার পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমীন, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। সচিব রোববার বিকালে কুড়িগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন। এর পর সন্ধ্যায় তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে দুর্যোগ বিষয়ে মতবিনিময় করেন। সোমবার ত্রাণ বিতরণ শেষে স্পি-বোডে গাইবান্ধায় জেলার উদ্দেশে রওনা দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি