৪ মে ২০২৬

‘কুড়িগ্রাম সোসাইটি’র উদ্যোগে শীর্তাদের কম্বল বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
‘কুড়িগ্রাম সোসাইটি’র উদ্যোগে শীর্তাদের কম্বল বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: ‘কুড়িগ্রাম সোসাইটি’ ঢাকার উদ্যোগে কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের ৪ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল কুড়িগ্রাম সদরের কাঠাল বাড়ীতে হিন্দু সম্প্রদায়, চর বড়াইবাড়ি নূরানি ও হাফেজিয়া নূরানি ও কওমি হাফেজিয়া মাদ্রাসা, চিলমারীর শরীফের হাট হাফেজিয়া ও এতিম খানা, উলিপুরের তবকপুর, সাতদরগা নূরানি ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন সোসাইটির সদস্যরা। এসময় সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চিশতী (শাহীন), সহ-সাধারণ সম্পাদক ইব্রাহীম পারভেজ, অর্থ সম্পাদক শিশির সরকার ছাড়াও স্থানীয় সুধি সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আশরাফুল আলম চিশতী বলেন, সোসাইটির নিজস্ব অর্থায়নে প্রতিবছরই কুড়িগ্রাম জেলার সুবিধাবঞ্চিত মানুষের পাশে নানাভাবে দাঁড়ানোর চেষ্টা করি। সে ধারাবাহিকতায় এবারের এই শীতবস্ত্র বিতরণ। এবার অত্যন্ত উন্নতমানের কম্বল দেয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি সমাজের দরিদ্র মানুষের পাশে অন্যরাও এসে দাঁড়াবেন। ভবিষ্যতে এধরণের মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে করা হবে বলেও জানান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি