৮ মে ২০২৬

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ পৌর টাউন হলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কাউন্সিলের সুচনা করা হয়।

পৌর হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমপি মো: জাফর আলী।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ চাষী করিম, বদিউল আলম,সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা যুবলীগের আহŸায়ক রুহুল আমিন দুলাল প্রমুখ।

সভায় বিনা প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতায় সর্বসম্মতিক্রমে পূর্বের সভাপতি আলহাজ্ব মো: নজরুল ইসলামকে সভাপতি ও পূর্বের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষনা করা হয়। সভার সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: কাজিউল ইসলাম।

বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি