৭ মে ২০২৬

কুড়িগ্রাম হাসপাতালে ১৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কুড়িগ্রাম হাসপাতালে ১৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুড়িগ্রামে ঈদ-উল-আজহা পালন করতে এসে ২২ ডেঙ্গু রোগীকে সনাক্ত করেছে চিকিৎসকরা। এদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়েছে। কেউবা উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রামের বাইরে চল গেছে।

এ পর্যন্ত এই হাসপাতালে ৯৩ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। জরুরী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকরা ঈদের দিনেও হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেন।

হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, ঈদের আগের দিন অর্থাৎ ১১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মোট ৭১ জন। এদের মধ্যে ১ শিশুসহ ভর্তি ছিল ২২ জন, রেফার্ড করা হয়েছে ১৩ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে গেছে ৩৬ জন।  রোববার (১৮ আগস্ট) পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছে মোট ৯৩ জন। এদের মধ্যে ভর্তি রয়েছে ১৩ জন, রেফার্ড করা হয়েছে ১৩জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছে ৬৭ জন। মাঝখানে ৭দিনে ২২জন রোগী হাসপতালে ডেঙ্গু আক্রান্ত বলে চিহ্নিত হয়।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহীনুর রহমান সরদার জানান, বর্তমানে ১৩ জন রোগী ভর্তি আছে। চিকিৎসা নিয়ে ৬৭ জন রোগী বাড়ি ফিরে গেছে। এছাড়াও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১৩ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি