৮ মে ২০২৬

'কুড়িগ্রাম এক্সপ্রেস' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
'কুড়িগ্রাম এক্সপ্রেস' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক : কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন, ‘মানুষের যোগাযোগের সাথে সাথে অর্থনৈতিক উন্নতিটা হোক। আর যেন উত্তরবঙ্গবাসীকে মঙ্গা শব্দটা শুনতে না হয়।’

বক্তব্য শেষ করে বাঁশি ফুঁকে ও সবুজ পতাকা উড়িয়ে নতুন ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে রংপুর ও লালমনি এক্সপ্রেস ট্রেনের রেকে নতুন কোচ প্রতিস্থাপন করেন শেখ হাসিনা।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, কুড়িগ্রাম এক্সপ্রেস বুধবার বাদে সপ্তাহে ৬ দিন চলাচল করবে। প্রতিদিন কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে সকাল ৭টা ২০ মিনিটে এবং রাত পৌনে ৯টায় ঢাকা ছাড়বে কুড়িগ্রামের উদ্দেশে। কুড়িগ্রামের জন্য বরাদ্দ সিট ১৪৪টি। এর মধ্যে শোভন-১১০টি, এসি চেয়ার স্নিগ্ধা-২৫টি এবং এসি সিট- ৯টি।

কুড়িগ্রাম এক্সপ্রেস যাওয়া-আসার পথে বিরতি দেবে কাউনিয়া- রংপুর-বদরগঞ্জ-পার্বতীপুর-জয়পুরহাট-সান্তাহার-মাধনগর-ঢাকা/ঢাকা বিমানবন্দর স্টেশনে।

কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিটের মূল্য শোভন চেয়ার ৫১০ টাকা, ভ্যাটসহ এসি চেয়ার স্নিগ্ধায় ৯৭২, এসি সিটে ১ হাজার ১৬৮ এবং এসি বার্থ ১ হাজার ৮০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিকভাবে কুড়িগ্রাম এক্সপ্রেসের কার্যক্রম শুরু হবে ১৭ অক্টোবর।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি