কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে পিটিয়ে আহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের পুটে মন্ডলের ছেলে মতিয়ার রহমানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিলকিস খাতুন ( ৩৫) নামে এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে মতিয়ার রহমান ও তার সঙ্গীরা। আহত গৃহবধূ বর্তমানে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, আহত গৃহবধূ এখনো অভিযোগ বা মামলা দায়ের করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি