৪ মে ২০২৬

কুমিল্লার ঘটনার জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কুমিল্লার ঘটনার জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে তা বিশ্বাসযোগ্য নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লা এবং নোয়াখালীর ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে করা হয়েছে, সেগুলো আমরা অবশ্যই চিহ্নিত করবো। সেই সংগে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। শনিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক 'দুইটি যুদ্ধের একটি গল্প' শীর্ষক এক ডকুড্রামা প্রদর্শনীর জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যেভাবে কোরআন অবমাননা দেখানো হয়েছে, আমার বিশ্বাস- কোনো মানুষ, কোনো ধর্মাবলম্বীরাই এটা করতে পারেন না। তারপরও হয়েছে। কেন হয়েছে, কী কারণে হয়েছে এটা আমরা অবশ্যই খুঁজে বের করবো। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি