৪ মে ২০২৬

কুমিল্লার ঘটনা আওয়ামী সরকারের পরিকল্পিত: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কুমিল্লার ঘটনা আওয়ামী সরকারের পরিকল্পিত: রিজভী
বাংলাপ্রেস ডেস্কঃ কুমিল্লার ঘটনা সরকার (আওয়ামী লীগ) পরিকল্পিতভাবে ঘটিয়েছে মন্তব্য করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ব্যর্থতা আড়াল করে বিশ্বে নিজের ভাবমূর্তি ভালো করার জন্য সরকার এটা করেছে। আজ শুক্রবার (১৫ অক্টোবর), জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ২০ দলীয় জোটের অন্যতম শরিক ‘বাংলাদেশ জাতীয় দল’ এর উদ্যোগে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের’ দাবিতে এই মানববন্ধন হয়। তিনি বলেন, কুমিল্লার ঘটনা ঘটানোর কারণ হলো আওয়ামী লীগের ব্যর্থতা, গণতন্ত্রহীনতা আর জোর-জবরদস্তি করে ক্ষমতা দখল করে থাকার জায়গা থেকে বিশ্বে নিজের ভাবমূর্তি ভালো করা। তারা দেখাচ্ছেন, এই দেশে সাম্প্রদায়িক যাই হোক আমরা কঠোরহস্তে দমন করতে পারি। কাল থেকে প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা তা-ই বলছেন। তার মানে কুমিল্লার ঘটনা পরিকল্পিত, সাজানো ও চক্রান্তমূলক। সরকারের যে কোনো উসকানিতে’ প্রতিক্রিয়া না দেখিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ‘বজায় রাখার’ অবস্থান নিয়েছে বিএনপি এ কথা জানিয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমার দলের পক্ষ থেকে বলা হয়েছে, সারাদেশের সকল সম্প্রদায়, আমাদের অতীত ঐহিত্য অনুযায়ী আমরা দৃঢ় বন্ধনের মধ্য দিয়ে, যে কোনো উসকানির মধ্যে আমরা ঐক্য বজায় রাখব, আমাদের দৃঢ় বন্ধন আমরা বজায় রাখব। এই সরকারের কোনো উসকানির মুখে আমরা কেউ কোনো প্রতিক্রিয়া দেখাব না। আবহামান বাংলার ইতিহাস-ঐতিহ্য- সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি