ক্ষমতায় যেতে চাই : এরশাদ

বাংলাপ্রেস অনলাইন :‘গৃহপালিত বিরোধী দলের’ ভূমিকায় না থেকে আগামী নির্বাচনে জাতীয় পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির শনিবারের যৌথসভার স্থল পরিদর্শনে এসে শুক্রবার বিকালে একথা বলেন তিনি।
এরশাদ বলেন, তার নেতৃত্বাধীন জাতীয় পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সরকার গঠন করতে ‘শক্তি সঞ্চয়’ করেছে। “এবার আর গৃহপালিত বিরোধী দল হয়ে নয়। আমরা ক্ষমতায় যেতে চাই। আমি জীবনে দুই নম্বর সিটে বসি নাই। পার্টির জন্য এখন বিরোধী দলে। কিন্তু জাতীয় পার্টি এখন চলে আমার কথায়। পার্টি কাউন্সিল মিটিং করবে, তা পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাকে।”
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সাল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া ও ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নুরু এসময় উপস্থিত ছিলেন।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি