৬ মে ২০২৬

ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম জনগণের ভোট : স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম জনগণের ভোট : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস, ঢাকা: বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আগামী নির্বাচনে এই দেশের জনগণ যদি আপনাদের ভোট দেয় তাহলে ক্ষমতায় আসবেন। ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম হলো জনগণের ভোট। জনদুর্ভোগ সৃষ্টি করে আপনারা ক্ষমতায় আসবেন, তা দেশের মানুষ মেনে নেবে না। যারা অনেক ধরনের রঙিন স্বপ্ন দেখছেন, তাদের প্রতি আহ্বান এক বছর অপেক্ষা করেন। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধনীর তেজগাঁও মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্র কিংবা পেশি শক্তির মাধ্যমে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। জনগণই আওয়ামী লীগের প্রধান শক্তি। দেশের জনগণ মনে করেন বাংলাদেশের বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা, আর কোনো বিকল্প নেই। ঢাকা, চট্রগ্রাম অবস্থান করে দখল করবেন, এভাবে জনগণের দুর্ভোগের সৃষ্টির প্রয়াস আপনারা নেবেন না। আপনারা সুষ্ঠু রাজনীতি করুন, এতে আমাদের কোনো আপত্তি নেই। আন্দোলনের নামে দখল করার কথা বলে দেশকে অস্থিতিশীল করলে জনগণ তা মেনে নেবে না। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি