৪ মে ২০২৬

ক্রয়কৃত জমিতে যেতে বাঁধা : সংবাদ সম্মেলনে আঁকুতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ক্রয়কৃত জমিতে যেতে বাঁধা : সংবাদ সম্মেলনে আঁকুতি

এইচ.এম রাজিব, মাগুরা থেকে : মাগুরার শালিখা উপজেলার কাদিরপাড়া গ্রামের ক্রয়কৃত জমি দখল করতে গিয়ে স্থানীয় প্রভাবশালী চক্রের সম্মুখীন হয়েছেন একই উপজেলার মোঃ কামাল হোসেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কামাল হোসেন ও তার পরিবার।

সংবাদ সম্মেলনের অভিযোগ সূত্রে জানা যায় মোঃ কামাল হোসেন পিতাঃ মোঃ অহেদ আলী গ্রাম- হরিশপুর গত ১৯/০৯/২০১৯ ইং তারিখে মোছাঃ মনোয়ারা খাতুন পিতাঃ মৃতঃ ছাত্তার মোল্যার নিকট থেকে কাদিরপাড়া খেয়াঘাট মসজিদের দক্ষিনপাশের ৮ শতাংশ জমি ক্রয় করে যার দলিল নং ৩০৭৭/২০১৯ উক্ত জমি দখল করতে গেলে কাদিরপাড়া গ্রামের মোঃ হাশেম আলী ,বাবলু মোল্যা,মাহাবুর,ইয়াছিনসহ সংঘবদ্ধ প্রভাবশালী ও কুচক্রী মহল কয়েক দফায় আমাকে এবং আমার পরিবারের লোকের উপর লাঠিশোঠা ও দেশীয় অস্ত্রশস্থ নিয়ে বাধা প্রদান করে।

এব্যাপারে শালিখা থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অবশেষে আমি আমার ক্রয়কৃত জমি ফিরে পেতে এবং বাধাপ্রদানকারী কুচক্রী মহলের সমুচিত জবাব দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের আশুদৃষ্টি কামনা করছি। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি