৪ মে ২০২৬

কৃষ্ণসাগরে রাশিয়া-ইউক্রেন উত্তেজনা চরমে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কৃষ্ণসাগরে রাশিয়া-ইউক্রেন উত্তেজনা চরমে

বাংলাপ্রেস ডেস্ক : ক্রিমিয়ার কাছে কৃষ্ণসাগরের সীমানা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অচলাবস্থা মারাত্মক আকার ধারণ করেছে। ক্রিমিয়ার সীমান্তরক্ষা বিভাগের বরাত দিয়ে রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, আজ (রোববার) মস্কো সময় সকাল সাতটার দিকে ইউক্রেনের তিনটি জাহাজ ক্রিমিয়ার সমুদ্রসীমায় ঢুকে পড়ে। এর মাধ্যমে সমুদ্রসীমা সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের ১৯ ও ২২ নম্বর ধারা লঙ্ঘন করেছে ইউক্রেন।

এদিকে ইউক্রেনের নৌবাহিনী দাবি করেছে, রাশিয়ার সীমান্তরক্ষীরা কৃষ্ণসাগরে তাদের একটি টাগবোটে হামলা চালিয়েছে যা প্রকাশ্য আগ্রাসী তৎপরতা। দুটি যুদ্ধজাহাজ ও একটি টাগবোট আযব সাগরের মারিওপোল বন্দরে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে রুশ সীমান্তরক্ষীরা। আযব সাগরের ওই এলাকা নিয়ে আগে থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা চলছে।

অন্যদিকে, রাশিয়ার কেন্দ্রীয় সীমান্তরক্ষা বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের জাহাজের আগ্রাসী তৎপরতার পরও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে মস্কো।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি