৮ মে ২০২৬

কৃষ্ণসাগরে কমান্ডারসহ ৩৪ রুশ কর্মকর্তা নিহত, দাবি ইউক্রেনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কৃষ্ণসাগরে কমান্ডারসহ ৩৪ রুশ কর্মকর্তা নিহত, দাবি ইউক্রেনের
বাংলাপ্রেস ডেস্ক: কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরের কমান্ডারসহ ৩৪ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) ইউক্রেনিয়ান স্পেশাল অপারেশন ফোর্স জানিয়েছে, গত সপ্তাহে ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ এবং অন্য ৩৩ কর্মকর্তা। তবে, ইউক্রেনের এ দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রয়টার্স ও সিএনএন অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম শীর্ষ নৌ কর্মকর্তা অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ নিহত হয়েছেন কি না, রয়টার্স তা জানতে চাইলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তথ্যটি নিশ্চিত বা অস্বীকার করেনি। ২০১৪ সালে অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপের দখল নেয় রাশিয়া। গত বছর ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই অঞ্চলটি ইউক্রেনের হামলার শিকার হচ্ছে। সম্প্রতি ক্রিমিয়ায় ইউক্রেনের হামলা বাড়ছে। রয়টার্স জানিয়েছে, রাশিয়ার নিযুক্ত কর্তৃপক্ষ ক্রিমিয়াতে ইউক্রেনের ক্রমবর্ধমান হামলা মোকাবিলার জন্য অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে। রাশিয়া গুরুত্বপূর্ণ এই অঞ্চল থেকে ইউক্রেনে অনেক বার বিমান হামলা চালিয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি