৭ মে ২০২৬

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে নেমেছেন ঠাকুরগাঁও সদর ইউএনও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে নেমেছেন ঠাকুরগাঁও সদর ইউএনও

ঠাকুরগাঁও প্রতিনিধি : সারা দেশে ধানের বাজার যখন নিম্নমুখী এবং প্রান্তিক কৃষকেরা যখন সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করা থেকে বঞ্চিত হচ্ছেন ঠিক সেই মুহুর্তে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ করতে নেমে পড়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বুধবার (২২ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়কে সাথে নিয়ে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ অভিযানে নামেন তিনি। যদিও ওই এলাকায় সম্পুর্ণরূপে ধান কাটা মারা শুরু হয়নি।তবে যে সকল কৃষক তাদের ধান কেটেছেন তাদের কাছ থেকেই ধান সংগ্রহ করেছেন তিনি।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উপজেলার প্রান্তিক কৃষকেরা। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, কৃষকের ধানের ন্যায্য মূল্য না পাওয়া নিয়ে সারাদেশের মানুষ আজ সোচ্চার।কৃষকের ধানের ন্যায্য মূল্য দিতে সরকার বদ্ধ পরিকর।কিন্তু কৃষকের মুনাফা ভোগ করছে মধ্যস্বত্তাভোগিরা, ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক কৃষকেরা। কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় সে লক্ষে আজ থেকে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু করা হলো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি