৮ মে ২০২৬

কৃষিকে আরও বেশি আধুনিকিকরন করতে হবে রেল মন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কৃষিকে আরও বেশি আধুনিকিকরন করতে হবে রেল মন্ত্রী

দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে প্রতিনিধি: রেল পথ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নুরল ইসলাম সুজন বলেছেন, কৃষিকে আরও বেশি আধুনিকিকরন ও পরিবেশবান্ধব করতে হবে। আমাদের জমি কমে যাচ্ছে, বাড়ছে লোকসংখ্যা। ব্যাপকসংখ্যক জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে হবে এ স্বল্প জমি থেকে। গতানুগতিক কৃষিকাজ থেকে বেরিয়ে এসে আধুনিক প্রযুক্তি গ্রহন করতে হবে কৃষিকাজে। জমিতে অধিক ফসল ফলানোর প্রযুক্তি গ্রহন করতে হবে, পরিবেশবান্ধব খাদ্য উৎপাদনেও আমাদের মনোযোগ বাড়াতে হবে।

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুখী ,মেহনতি মানুষের মুখে হাসি ফুটানো। সরকার এ লক্ষ্যে কৃষি সহ সব ক্ষেত্রে ব্যাপক কাজ করে যাচ্ছে। রেল মন্ত্রী বলেন, ট্রেন যোগাযোগ ব্যবস্থাকেও আধুনিকিকরন করার কাজ হাতে নেয়া হয়েছে। প্রত্যেক লাইনকে ব্রড গেজ করা হচ্ছে। সরকার ৩০ থেকে ৩৫ শতাংশ যোগাযোগ ব্যবস্থা ট্রেনের উপর দেওয়ার কাজ করছে। প্রায় ৩০০ কিলোমিটার গতি সম্পন্ন হাই স্পীড ট্রেন চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা ট্রেন লাইন চালু করা হবে এ সরকারের সময়ে। আগামী চার /পাচ বছরের মধ্যে বাংলাদেশে রেলের ব্যাপক উন্নয়ন দেখতে পাবো। এর আগে মন্ত্র্রী জাকির হোসেনের বেগুন ক্ষেত পরিদর্শন করেন ।

রেলমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া কালিস্থান মাঠে আয়োজিত পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প এর আওতায় জৈব্য কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর আওতায় বেগুন ফসলের উপর মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেবীগঞ্জ মাঠ দিবসের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসানের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু হানিফ। অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার শামীম ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামান, সাধারন সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ , কৃষক জাকির হোসেন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি