৭ মে ২০২৬

করপোরেট নাম পরিবর্তন করলো ফেসবুক, নতুন নাম ‘মেটা’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করপোরেট নাম পরিবর্তন করলো ফেসবুক, নতুন নাম ‘মেটা’
বাংলাপ্রেস ডেস্ক: ফেসবুকের করপোরেট কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে, নতুন নাম রাখা হয়েছে “মেটা”। অপরিবর্তিত থাকবে ফেসবুকের অধীনে থাকা সকল অ্যাপের নাম। আজ শুক্রবার (২৯ অক্টোবর) ফেসবুকের বার্ষিক কনফারেন্সে এ ঘোষণা দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ঘোষণায় মার্ক বলেন, আমরা বিশ্বাস করি ইন্টারনেটের উত্তরসূরী হতে যাচ্ছে মেটাভার্স। এতে ভবিষ্যৎ বদলে যাবে ইন্টারনেটের। মূল প্রতিষ্ঠান হিসেবে মেটার অধীনে থাকবে ফেসবুক, ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। ‘মেটাভার্স বা পরাবাস্তব জগৎ’ প্রকল্পের অংশ হিসেবেই প্রতিষ্ঠানটির এ ভবিষ্যৎ পরিকল্পনা বলে জানান ফেসবুক প্রতিষ্ঠাতা জার্কারবার্গ। এ ব্যাপারে, সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিস্তারিত পরিকল্পনাও তুলে ধরা হয়। ‘মেটাভার্স’ গড়তে পাঁচ কোটি ডলার বিনিয়োগের ঘোষণাও দেয়া হয়। উল্লেখ্য, এর আগে ফেসবুকের সকল কার্যক্রম পরিচালিত হত এর অধীনে, আর কোম্পানির নাম পরিবর্তনের পর সব কার্যক্রম পরিচালিত হবে Metaverse বা Meta এর অধীনে। মেটা স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি বাস্তবমুখী করতে আরও নতুন নতুন গ্যাজেট অন্তর্ভূক্ত করার ব্যাপারে বিস্তারিত গবেষণা করছে। এ গবেষণা সফল হলে নতুন মাত্রা পাবে স্যোশাল মিডিয়া ইকোসিস্টেম। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি