৬ মে ২০২৬

করোনায় জীবন দিলেন নরসিংদীর এক সম্মুখযোদ্ধা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় জীবন দিলেন নরসিংদীর এক সম্মুখযোদ্ধা
নরসিংদী প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমন থেকে মানুষকে নিরাপদ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া অকুতোভয় পুলিশ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান রবিবার ৪ এপ্রিল রাত ১২.২৩ ঘটিকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই), পুলিশ লাইনস্, নরসিংদী হিসেবে কর্মরত ছিলেন। অত্যন্ত বিনয়ী ভদ্র ও একজন পেশাদার এই কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কর্মজীবনে মোঃ আসাদুজ্জামান আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)সহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। করোনাযুদ্ধে পুলিশের দক্ষ এই কর্মকর্তার মৃত্যুতে নরসিংদী জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। একই সাথে দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যেয়ে তাঁর এমন আত্মত্যাগের জন্য পুলিশের প্রতিটি সদস্য গর্বিত। করোনার সম্মুখযোদ্ধা অকুতোভয় এই বীরের মৃত্যুতে নরসিংদী জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমানুভূতি প্রকাশ করছি। তিনি বেঁচে থাকবেন তার কর্মের গুণে, আমাদের মাঝে, পুলিশ লাইন্সের পুরোটা জুড়ে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি