৬ মে ২০২৬

করোনায় টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যানের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যানের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান রন রাইট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। কংগ্রেসের প্রথম বর্ষীয়ান এ সদস্য প্রায় দুই সপ্তাহ ধরে করোনার সাথে লড়াই করে গত রবিবার ডালাসের বয়লার হাসপাতালে তিনি মারা যান। গত ২১ জানুয়ারি তাঁর করোনা পজেটিভ ধরা পড়ে।প্রায় এক বছর ধরে তিনি ক্যান্সারেও ভুগছিলেন। কংগ্রেসম্যান রাইটের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দ্বিতীয় মেয়াদে কংগ্রেসের সদস্য ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার আগে রাইট একজন করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন বলে জানা যায়। তিনি প্রায় দুই সপ্তাহ ডালাসের বয়লার হাসপাতালে করোনার সাথে লড়ে পরাজয় বরণ করেন। তাঁর স্ত্রী সুসান রাইট তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রাইট মৃত্যুকালে স্ত্রী, পুত্র-কন্যা, নাতি-নাতনি পরিবার পরিজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। হাউসের মাইনোরিটি লিডার কেভিন ম্যাকার্থি রাইটের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। ম্যাকার্থি রাইটের পরিবার পরিজনের প্রতিও সমবেদনা জানান। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি