করোনায় সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৫ টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রিন্সিপাল হিসাবেও কর্মরত ছিলেন।
সূত্রে জানা যায়, প্রায় ৩ সপ্তাহ আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। সবশেষে করোনার সাথে যুদ্ধ করে আজ ভোরে ইন্তেকাল করেন। অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমানকে দাফনের জন্য সাতক্ষীরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে পারিবাড়ির কবর স্থানে তাকে দাফন করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি