৬ মে ২০২৬

করোনায় সিভিল সার্জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় সিভিল সার্জনের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। এ নিয়ে ৬২ জন চিকিৎসকের মৃত্যু হলো।

ফেনী স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ বলেন, মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে পুরান ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।

গত ১২ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ১৪ জুন শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই-ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। ১৯ জুন পরিবারের ইচ্ছায় ও আরও উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা চালু না হওয়ায় সিভিল সার্জনকে ঢাকায় পাঠানো হয়। ডা. সাজ্জাদ হোসেনকে নিয়ে করোনায় এ পর্যন্ত ৬২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি