৭ মে ২০২৬

করোনায় প্রাণ গেলো আরও সাড়ে ৫ হাজার মানুষের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় প্রাণ গেলো আরও সাড়ে ৫ হাজার মানুষের
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৫ হাজার ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে এক হাজারের বেশি। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৫৪ লাখ ৮ হাজার ৭৪১ জনে পৌঁছেছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯ হাজার ৩৭০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে দেড় লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৭ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ৩৭৪ জনে দাঁড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৮৫৬ জন এবং মারা গেছেন ৭৪৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৩০৭ জন আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৩৭ হাজার ৬৭১ জন মারা গেছেন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৭০৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৪৩ হাজার ৩৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২ হাজার ২৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ১৩৭ জন। মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ৯১ হাজার ২৯২ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৭ হাজার ৮৫৬ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ১২৪ জন এবং মারা গেছেন ১৬৭ জন। এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৬৭৯ জন এবং মারা গেছেন ২৭২ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ৬৯ লাখ ৮২ হাজার ২২৮ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১০ হাজার ৯০৮ জন মারা গেছেন। একই সময়ে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৪৭ জন এবং মারা গেছেন ২৪৮ জন। আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৬৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৩০ হাজার ৭৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ৪২৯ জনের। এদিকে প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৪১৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৯ হাজার ২১৮ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৪৪ জন, তুরস্কে ১৩৩ জন, পোল্যান্ডে ৫৯৬ জন, ইতালিতে ১৪১ জন, ভিয়েতনামে ২৩৫ জন এবং মেক্সিকোতে ১৪৯ জন মারা গেছেন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি