৪ মে ২০২৬

করোনায় অসহায়দের পাশে ধুনট স্টুডেন্ট’স ক্লাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় অসহায়দের পাশে ধুনট স্টুডেন্ট’স ক্লাব

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট স্টুডেন্ট’স ক্লাবের উদ্যোগে করোনাভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন ১০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টা দিকে বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান পাবলিক স্কুল মাঠে ধুনট পৌর এলাকার কর্মহীন অসহায় পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, আলু ও সাবান।

প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, পৌর কাউন্সিলর বাবুল আক্তার বাবু, রনজু মল্লিক, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আদম আলী, ধুনট স্টুডেন্ট’স ক্লাবের সাবেক সভাপতি ঠিকাদার আব্দুল মোমিন সোহেল, সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম, ধুনট স্টুডেন্ট’স ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাবু, কার্যনির্বাহি সদস্য আব্দুর রাজ্জাক মল্লিক, আনিছুর রহমান সুমন, নজরুল মল্লিক, সহসভাপতি রাসেল আহমেদ, আরেফিন ইসলাম, মাসুদ রানা, যুগ্ম সম্পাদক হৃদয় মল্লিক, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সদস্য তারিকুল ইসলাম ও অন্তর মল্লিক প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি