৭ মে ২০২৬

করোনায় নতুন আক্রান্ত ৫৪, মৃত্যু বেড়ে ২০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় নতুন আক্রান্ত ৫৪, মৃত্যু বেড়ে ২০

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে এক দিনে নতুন করে আরও ৫৪ জনের শরীরে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২১৮ জনে।

মোট আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ এ মৃতের সংখা বেড়ে হয়েছে ২০ জন।

ঠিক এক মাস আগে মার্চের ৮ তারিখে দেশে প্রথমবারের মত তিনজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ার পর একদিনে আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা।

বুধবার বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে গত ২৪ ঘণ্টার করোনাভাইরাসের সর্বশেষ তথ্য তুলে ধরা হয়। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য তুলে ধরেন।

সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকার ৩৯ জন। আর বাকি ১৫ জন ঢাকার বাহিরের।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

২০১৯ সালের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ভাইরাসটি উহানে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। সেখান থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ইতোমধ্যে দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা।

প্রাণঘাতী এই ভাইরাসটির কারণে মৃত্যুপুরী হয়ে উঠেছে ইতালি-স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। অচেনা ভাইরাসটি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রও। বিশ্বব্যাপী মোট মৃত্যুর অর্ধেকই হয়েছে এই তিন দেশে।

দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত মাসের ৮ তারিখ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্ত হলেও আজ সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ২১৮ জনে। এছাড়া অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি